২০২৪ এর রণবীর ছাত্র সমাজক
★২১.০৭.২০২৪★ আজ তিনদিন হলো ইন্টারনেট কানেকশন নেই। মূলত ১৮ তারিখ (বৃহস্পতিবার) রাত থেকে ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন নিউজ গুলো পাচ্ছি না।কার্ফিউ জারি করেছে সরকার তাই বাহিরে ও বের হওয়ার কোনো অবস্থা নেই। দেশের অবস্থা ৭১ এর মুক্তি যুদ্ধে পরিণত হয়েছে। ৭১ এর মুক্তি যুদ্ধ ছিল পাকিস্তানের সাথে। এই রণক্ষেত্র নিজ দেশে, সারা দেশের ছাত্র আন্দোলন বনাম আইনশৃঙ্খলা বাহিনী প্লাস ছাত্রলীগ প্লাস স্বাধীনতা বিরোধী অপশক্তি।কোটা সংস্কারের জন্য ছাত্ররা রাজপথে তাদের মেধার অধিকার চেয়ে আন্দোলন করছে। তারা শাহবাগ এ বেশকিছু দিন যাবৎ আন্দোলন করে আসছিল। এই আন্দোলনের কারণে রাস্তায় জ্যাম, জনজীবনের জন্য এটা একটা ভালো রকমের যন্ত্রণা। যদিও জ্যাম বাংলাদেশের একটি কমন সমস্যা। এত রাস্তাঘাটের উন্নয়ণ হলো তবুও নগরবাসী জ্যাম থেকে মুক্তি পেলো না।এর মাঝে শুরু হয়েছে এইচ এসসি পরীক্ষা। কেন্দ্রে যাতায়াতে পরিক্ষার্থীদের ভালোই বিড়ম্বনা পোহাতে হচ্ছে। এই বিষয়ে সতর্ককরে এক আন্দোলনকারী তার ফেসবুকে পোস্ট করেছে এই লিখে, সকালে যারা মিছিল সমাবেশ করবেন প্লিজ, সকাল দশটার আগে কোনো গাড়ি আটকাবেন না। এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষ...