★ক্যানভাস★
কানে ভেসে আসে, নদীর কলকল ধ্বনি
অস্পষ্ট শুনি,
নদীকে শুধাই,একটু পানি দেবে,
জল রঙে ক্যানভাস সাজাবো
যে ছবি মনের ক্যানভাসে আঁকি
তা রঙতুলি দিয়ে আঁকতে হয় না,
গাছের পাতার মর্মর ধ্বনি শুনি,ছন্দে ছন্দে বাজে
পাতাকে শুধাই,তোমার সবুজ কোথায়?
আমায় একটু দেবে?
হৃদয় ক্যানভাসে যে ছবি এঁকেছি
সেথায় কিছুটা ছোঁয়াবো।
পুষ্পকাননে ভ্রমরের আনাগোনা,
আলোমেখে জোনাকিরা করে খেলা
গাঢ় রাত্রি বেলা।
হিয়ার ক্যানভাসে যে ছবির আঁচড় কাটি!
আমার ক্যানভাসে মেখে দিতে জোনাকির আলো
তাদের শুধাই, কাছে এসো, ক্যানভাসে আলো ঢালো।
Comments
Post a Comment