★হৃদয়ে নিবিড় উত্তাপ★
অনুভূতির পংক্তিমালা সাজাই তোমায় নিয়ে,
হৃদয়ের নিবিড় নিরবতায়,তোমায় ঘিরে অজানা স্বপ্ন বুনি।প্রচন্ডরকম ভালবাসার দৌরাত্ম্যে আমায় হারাতে পারবে না কখনো জানো তো।
কবি গুরুর ভাষায়,
"যৌবনের শেষে শুভ্র শৎরকালের ন্যায় একটি গভীর প্রশান্ত প্রগাঢ় সুন্দর বয়স আসে যখন জীবনের শেষে ফল ফলিবার এবং শস্য পাকিবার সময়।”
যদি এমন বয়স আসে তবে তখনো তোমায় হারিয়ে দেয়ার অপেক্ষায় থাকবো।ফল কিংবা শশ্য নিয়ে ভাববো না।অপরিময়, অসীম সীমারেখায় যোজন যোজন এগিয়ে দেখি বিশাল মরুভূমি।বিশাল শূন্যতায় দাঁড়িয়ে মনে পড়ে,
রবীন্দ্রনাথ বলেছিলেন,
"ভালোবাসার থার্মোমিটারে তিন মাত্রার উত্তাপ আছে। মানুষ যখন বলে ‘ভালোবাসি নে’ সেটা হল ৯৫ ডিগ্রি, যাকে বলে সাব নর্মাল। যখন বলে ‘ভালোবাসি’ সেটা হল ৯৮.৪,ডাক্তাররা তাকে বলে নর্মাল।কিন্তু প্রেম জ্বর যখন ১০৫ ছাড়িয়ে গেছে তখন রুগি আদর করে বলতে শুরু করেছে ‘পোড়ারমুখি’, তখন চন্দ্রবদনীটা একেবারে সাফ ছেড়ে দিয়েছে। যারা প্রবীণ ডাক্তার তারা বলে এইটেই হল মরণের লক্ষণ।”
কিন্তু আমার থার্মোমিটারে ঐ তিন মাত্রার উত্তাপও
উতরে গিয়েছে এখন!
Comments
Post a Comment