★তুমি এলে হে, অচেনা★

দূর কুয়াশায় তুমি নি:শব্দের শব্দে ফিরে আসো বারবার

তোমায় দেখেছিলাম সেই-

স্বপ্নলোকের আদ্যন্ত মর্তলোকে!

নেত্রে শুধুই নিরুচ্চারিত প্রশ্ন,

অন্তঃকরণ মহল জুড়ে কবোষ্ণ

ক্রমশ আধোপুষ্ট উন্মাদনা,

ভালবাসো তুমি হে,অচেনা?


অতঃপর :

হৃদয়ের আভ্যন্তরীণ এমন এক অনুভুতিতে তুমি ছুলে,

যেথায় আবেগ অনিয়ন্ত্রিত!

মেঘেঢাকা বিশাল আকাশের মত, তুমি যেই সম্মুখে দাড়াঁলে, আমি লাজুক ম্রিয়মান! 

তীক্ষ্ণ দৃষ্টিতে গ্রাস করে নিলে, সমগ্র শূণ্যতার অষ্ট প্রহর!

স্নিগ্ধতার পরশ ঝড়ালে,আমার মনের আড়ালে, নিরবে,অজান্তে।


অদৃশ্যের এ কোন স্পর্শ বুলালে অন্তর আত্মায়, ভালবাসার সীমানা পেড়িয়ে 

মহা আলোর নীলয়ে,হিমাদ্রির দুরন্ত দুর্গমে

এ কোন স্পর্শ বুলালে?

অন্তর নিহারিকার নির্ঝর অনুভবে

স্পর্শ বুলাতেই কি তুমি এলে?

Comments