★হৃদয়গ্রাহী প্রেমপ্রকৃতি★
নয়নাভিরাম প্রকৃতি!
তোকে ডাকি,করি আকুতি!
আমায় দিবি তোর বৃষ্টির ছটা
মোর আঁখিপুটে ঝড়াবি ক'ফোঁটা?
খোলা বাতায়নে বায়ু প্রবল বহে
আকাশ ভারে,প্রখর রবির কিরণ নাহি দাহে
মোহাচ্ছন্ন মৌন জগৎ খুলেছে হৃদ দ্বার
সবুজ পত্র দুলেছে অবিরাম, দুলেছে বাঁশঝার
গাছের শাখে পাখির কিচিরমিচির,মুক্ত মধুর স্বাসে
উদাসী নেত্রে দেখি অপলক,গভীর উচ্ছ্বাসে!
শোঁশো বায়ু বহে ডালপালা ভরে
ঝরঝরে বৃষ্টি অঝরে ঝরে।
Comments
Post a Comment