★কুয়াশার মত অস্পৃশ্য★

কুয়াশার মত তুমি, 

হাত বাড়িয়ে না যায় ধরা,না যায় ছোঁয়া।

অথচ অনুভবের ছোঁয়ায় মধুর অনুভূতির শিহরণ জাগায় রুদ্ধহীন হৃদ প্রকৌষ্ঠে

কবিগুরু বলেছিলেন,

“যৌবনই ভোগের কাল বার্ধক্য স্মৃতিচারণের।”

“কি পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি।”

কিন্তু আমি বলি, 'কি পেলাম/কি পাইনি তার হিসেব কষতেই বেলা গেলো আজি।"

আবার ভোগ!  স্মৃতিচারণ! 

কিন্তু তবুও তোমার স্মৃতিচারণের সত্যটুকু কুয়াশার মত অস্পৃশ্য!


-লিমা।

Comments