★মানবপরিষদ★

এসো শিশু, নবীণ-প্রবীন,

কার্তিকের শিশিরসিক্ত রোদেলা সকালে হই রোদ্রোস্নাত।

সবুজাভ ঘাসের শিশিরে পা ডুবাই শীতোষ্ণ সমীরণে।

ভুলে যাই, পুরুষ শাসিত সমাজের শাসনাধীন শাসনীয় শাসনদণ্ড।

         নারীর হৃদয়ে বয়ে চলুক বাধাহীন শান্তিময় জলপ্রপাত।

সাদা শাড়ির বৈধব্য ছেড়ে বিধবার থাক রঙিন আঁচল।

        গৃহের বন্ধিদশা থেকে শিশুর জন্য বরাদ্দ হোক বিশাল খেলার মাঠ।

শুরু হোক তাদের, কোলাহল,হৈচৈ,কিচিরমিচির। 

        পতিতার প্রাপ্তি হোক বিশুদ্ধ নি:শ্বাস,একটি খোলা আকাশ। মাথার উপরের ছাদটুকু হোক শক্ত আর ছাঁয়াটুকু বিশ্বাসের।

        বৃদ্ধাশ্রম প্রবৃত্তিদমন হোক নীতিজ্ঞ সবার।

প্রবীণত্ব কেটে যাক শ্নেহের ছাঁয়ানীড়ে। 

         বয়ো:সন্ধি আসুক কিশোরীর সচেতনতায়,চারিপাশের সহযোগীতায়।

ঋতুকালীন সময়গত হোক পরিচ্ছন্নতায়।

          কিশোরও বেড়ে উঠুক সচেতন নির্ভরতায়।

ভারীকন্ঠ,কঁচি গোঁফ-দাঁড়ির ভারে নতজানু না থাকুক,

না থাকুক উৎকন্ঠায়।

টিনএইজ, গা না ভাসাক অন-লাইনের গড্ডালিকাপ্রবাহে।

পিতার শাসণ নয় তাদের সাথে হোক বন্ধুত্ত সুলভ আচরণ,

সবার কিছুর খোলামেলা আলোচনা।

প্রতিবন্ধীরাও বড় হোক,মমতার পরশে 

তাদের জন্য নয় করুণা।

এসো রাখি, হাতে-হাত, 

নারী-পুরুষ,শিশু-বৃদ্ধার বিভেদ ভুলে

মানবের তরে,মহা মানবতায়।

মৃদুল শীতল অপরূপ প্রভাতকালে।


লেখা ১০.১১.২০১৭


Comments