★আমি আমারই মত★

তোমার নিমগ্ন চৈতন্যে আমার অস্তিত্ব ক্ষীণ কি দৃঢ়

তা নিয়ে ভাবি না 

আমার আমিকে চিনি, যাকে চেনা যায় তাকে,

অ-দরকারীকে চিনি না।

বেহুদা সময় ক্ষেপণ, উলুবনে মুক্তোঝরানো মত!

আমি বিবেচনায় পোক্ত,তাই হারমানিনি কখনো।

চাওয়ার গন্ডি গুলো অতি ছোট্ট, তাই পেতে অসুবিধে  হয় না।

লোভ থেকে মুক্ত তাই,অধিক প্রয়োজন হয় না।

সীমিততেই তুষ্ট চিত্ত আমার,

তাই কিছুতে লোভ দেখিয়ে লাভ নেই

হতাশা আমায় হতাশ করে না কখনো

ছোট হলেও স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, 

আমি আমার স্বপ্নের পথে পথ চলি,কারো দেখানো পথে নয়।

আমি আমাকে নিয়ে ব্যস্ত,আমার ব্যস্ততা কারো জন্য নয়।

আমার ভাবনা গুলো আমার মত, কখনো সংক্ষিপ্ত আবার বিশাল, বিস্তৃত। 

কারো প্রতি হিংসা বা বিদ্বেষ নেই,কোনো বিষয়ে হস্তক্ষেপও নেই। 

কেউ সাপের লেজে পাড়া দিলে সে বিষদাঁত বসিয়ে দেয়। আমি সরাসরি তেমন না হলেও কিছুটা নিরব ঘাত।


কলমে: 

-আরাবী নূর ইয়াসমীন লিমা 

২১.০৩.২০২৩

Comments