★হৃদয়ের টানাপোড়ন★

কেমনে বুঝাই তারে

সে আমার কে?

ভালবার মূল্যে কাছে চাই যাকে।

রোজ নিশিতের স্বপনে কাছে আসে;সে

থাকে অ-ধরা!

তাকে যায়না কভূ্ু মনের কথা বলা!

কেন তার জন্য হৃদয়ের এত টানাপোড়ন,

সারাক্ষণ মাতাল হাওয়ায় তোলে আলোড়ন। 

যোজন যোজন দূরত্বেও, দেখি তাকে চোখের সীমন্তে

সেও কি দেখে আমায় সীমাহীন অনন্তে?

এই ঘন বরিষায় তাকে ভাবছি খুব,

নেই কোনো অনুযোগ 

সেও কি ভাবছে আমায়?

শুধু আমাতেই কি তার সমস্ত মনোযোগ?

Comments