★ভালবাসি★
যে শব্দ মুর্হুমুহু শুনি বজ্রের মত
থরথর করে উঠে হৃৎপিন্ড
যে কথায় ভুলি স্বপ্ন ও বাস্তবের পার্থক্য
যে ধ্বনিতে সেরে যায় দুরারোগ্য
কি সেই শব্দ,কথা,ধ্বনি?
তা জানো কি
তুমি?
সারাদিনের কোলাহল নিস্তব্ধতায় হয় শান্ত
দিগন্তে চেয়ে দেখি ছায়াময় তুমি,এক চঞ্চল দূরন্ত
বারবার দেখি, দেখি আবার
শত বিশ্বাসে,মনের উল্লাসে।
'ভালবাসি তোমায়'
অন্তর দোলে মোর, তোমার 'ভালবাসি' শব্দকথায়!
তা জানো কি
তুমি?
কতটা ভাবি সারাক্ষণ
তোমায়
নির্মল ভালবাসায় শিক্ত হই
দুজনায়
বুকের আঁচলে জড়াই তোমায়
হৃদয়ের উত্তাপে,আরাধনায়
আর্দ্র হই তোমাতে নিশ্বাসের কোমলতায়
'শুধু ভালবাসি তোমায়'
তা জানো কি
তুমি?
Comments
Post a Comment