★শরতের দিবারাত্রি★
শরতের দুপুরের সোনালী রোদ মেতেছে উল্লাসে
রোদের তীব্র খরস্রোতে, মৃদ হাওয়ায় সোনালী আমন ভাসে
ধানের কচি ডগায় অপলক দেখি নান্দনিক শৈল্পিকতা
আমার আমিত্বকে দেখি,দেখি সমার্থক অভিজ্ঞতা
তপস্যার তুমুল ঘোরে,
আমার আমিকে খুঁজি রৌদ্রময় দুপুরে।
দুপুরের তপ্ত স্নানের বানে
তীর্যক হারাই,প্রাণ জুড়ানোর সুপ্ত বাসনায়,বৃষ্টি বর্ষণের স্নানে।
মাতাল নীলের অসীম নীলিমায় শুভ্র মেঘেদের ভেলা
শুভ্রনীলে সমন্বয় করে,বনান্তরে কাশফুল করে খেলা
শরতের সচ্ছ নির্মল নীলে,অনিন্দ্য সুন্দর সাদায়,
গোধূলির লাল আবীরে ক্ষণে ক্ষণে মন হারায়,
শান্ত প্রকৃতিঝিলের টলটলে জলে পদ্ম-শাপলার লুটোপুটি!
সন্ধ্যা নামে ধরায় নিশীথ আঁধার নিয়ে, চন্দ্রকলায় জাগে হৃদয়ের খুনসুটি!
Comments
Post a Comment