★মন তোমায় খুঁজে ★

তবুও কারণে-অকারণে 

ঘুমহীন আঁখি আদ্যোপান্ত দেখে তব অবয়ব ছায়া 

দিয়েছিলে যে অদ্যাবধি চৌচির মায়া

ভুলেনি মন,যে ধ্বনি দিয়েছিলে দৃঢ় উচ্চারণে

ভালবাসার একটি শব্দকথা; পুষ্প-ফোটা উদ্যানে।

ভুলেছ অচিরেই, আজ নেই তা স্মরণে!

তবুও  তোমায় খুঁজে মন প্রতিক্ষণ

আঁখি খোঁজে; দৃষ্টি সীমানা যতদূর যায় যতক্ষণ 


মৃদু হেসে সহজেই মেনেছে হৃদয়;তোমার দূরত্ব 

অসীম ব্যবধান না ঘুচিয়ে হয় কি বন্ধুত্ব? 

কী দেবে উত্তর,অস্পষ্ট উচ্চারণে?

ক্রমেই হয়েছ নিঝুম,নিশ্চুপ আচরণে!

Comments