★দিবারাতি কর্মযজ্ঞ★

একটি সুন্দর সকালে,

মুখরিত করে রাখি অপার সম্ভাবনার মুহুর্তগুলোকে।

হাত বাড়াই দুপুরের দিকে,

কাজের ব্যস্ততায় বিলীন হতে।

সর্বদা কর্মযজ্ঞ ক্লান্তিকর!

এরপর ঝিমুনি এলে,প্রয়োজন একটু বিনোদন,একটু অবসর

বিকেলের চা-পান বিরতিতে

একটু রিলাক্স হলে ভালো আছি অনুভবে ভাবি,'ভরে উঠুক বেঁচে থাকার অনিশ্চিত মুহূর্ত গুলো।

সন্ধ্যায় সমস্ত জাগতিক কার্য সম্পাদনের পর

রাত্রির আগমনের প্রস্তুতি নিতে নিতে মনে হয়, 'ক্লান্তি আমায় ক্ষমা করো, নই আমি ক্লান্ত

অনাহুত ঘুমকে করিতে পারি জয়,পরিশ্রম করি আদ্যোপান্ত।'

অতঃপর পুনরায়-

একটি প্রশান্ত প্রভাতের প্রত্যাশায় গভীর ঘুমকে করি আলিঙ্গন। 

-লিমা।

Comments