★জন্মদিন তোমার★
নিত্য আলোয়,দেখি তোমায়
বিধাতার সৃষ্টিসীমার অসীম সীমারেখায়
সম্মুখে এসে দিলে তোমার অপরিচয়ের পরিচয়
আজকের দিনে এসেছিলে ধরায়,আজ জন্মদিন তোমার।
ভাষাহীন উৎসাহের উৎসবে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
ভালবাসার কুশল বিনিময়ে জানাই হৃদয়ের ইচ্ছা।
আমার মনের আঙ্গিনায় তোমার অবিচল বাস
আমার চুলে তোমার স্পর্শ বারো মাস
তোমার চোখে আমার স্বপ্ন পূরবী, নাসারন্ধ্রে শত সুবাস
রোদ্দুরের খরতাপে জ্বলেছি,হৃদয়ের স্নিগ্ধতায় ভেসেছি
হৃদয়ের শূন্য প্রাঙ্গন,ভরে রয় তোমার নিমন্ত্রণে
শুভেচ্ছা অবিরাম তোমার জন্মদিনে।
একটু পাগলামি না থাকলে, ভালবাসা হয় কি রঙ্গিন
ভালবাসার শুভেচ্ছা রইলো, আজ তোমার জন্মদিন।
অতি নিবিড় প্রেম দিয়েছ ছড়ায়ে
তব গম্ভীর আহবান আমায় জড়ায়ে
আজি ব্যকুল হিয়া সাজে মাধুরী ভারে
মোর পরানে দখিণা পবন বয়ে যায় ধীরে
রাত্রি হলে গভীর আসবে প্রলয় নিশিথ ঘোর
দিবসের আলোক ঘুচিলে হবো চঞ্চল, সরব ঝড়!
শৃঙ্খল ভঙবে তবে অতি সুকঠোরে
বিমল শূন্য ভরে নেবো মনপিঞ্জরে।
জানাই জন্মদিনের শুভেচ্ছা তোমারে।
কর্মময় ব্যস্ততম জীবন
তোমার ছোঁয়ায় হয় মনোরম।
তব নিখাঁদ ভালোবাসায়
জীবনকে অবিচল প্রত্যয়ে বাঁচতে শেখায়।
এগিয়ে যাও নিয়ে দৃঢ় প্রত্যয়
জানাই জন্মদিনে অভিনন্দন তোমায়
২১.০৯.২০২৩ইং
-লিমা
Comments
Post a Comment