★কৃষ্ণচূড়ার ভালবাসা★

কোনো কুশল প্রশ্নে জিজ্ঞেস নয়,বাতাসে মাথা দুলিয়ে লাল কৃষ্ণচূড়া  আমায়  বললো, 'ভলবাসি তোমায়।

চূড়ার মগ ডালটি কূর্ণিশ  জানিয়ে বলে,'তোমায় রোদ মাখা সকালে অভিবাদন! 

উষ্ণ অধীর রশ্মির ফলা,আমায় আলোকিত করতে

 বিকিরণ ছড়িয়ে দিলো চারপাশে।

আমি হাসলাম,কিঞ্চিৎ,স্বচ্ছল!

আর;

আমি আমার উৎস খুঁজে পেলাম,অপূর্ব বাংলার চৌহদ্দিতে,

লাল কৃষ্ণচূড়ার ভালবাসায়।


-লিমা।

১১.০৭.২০২৩

Comments