★অচেনা পথিক★

মোর কর্ণকুহরে গুনগুন গায় পাখি

হৃদয় ভরে উথলায়,মুদে আসে আঁখি।

উড়িছে প্রজাপতি, শুভ্র মেঘের মত

মোর হিয়ার অম্বরে, বিশালতায় শত শত

আমারই ভাবনায়,কল্পনায় ভাসে,ভাললাগা যত!


আমারই ভাবনার সমস্ত জ্বাল ছিন্ন করে;কে তুমি হে,

'ঘিরিতে চাও আমারে, সহস্র বাহুডোরে।'

বসিয়াছি হেথায় ক্ষণিকের তরে

দু' হাত বাড়িয়ে সম্মুখে দাঁড়ালে উন্নত বক্ষ ভরে

কি বুঝিয়া মোর আঁখিপটে আলোক রশ্মি ঝলকে পড়ে

হৃদ কম্পন অস্থির থেকে স্থিরতর হতে চায় বক্ষ ভিতরে!

নিরব আন্দোলনে কম্পিত হয়ে শুধাই নিজেরে

'আমি আমার তরে'

আরও শুধাই অচেনারে,'হে পথিকৃৎ সরে যাও অন্য দ্বারে।'

Comments