দীর্ঘ দূরের পথ দিতে হবে পাড়ি 

হৃদয়ে অনুভূতি সঞ্চারিত করি

সাধারণের মাঝেই অসাধারণের ছোঁয়া 

হৃদয়ে জড়িত সাধ যায় না গো মিটিয়া

বিনীত হৃদয় আশির্বাদ চায়।

কঠোর নির্ণয়ে দিক

লক্ষ্য যদি থাকে হবেই তবে জিত!

আজ নয়তো কাল,ো

চেতনা হলে অটল।

যখনই যা চাই,হৃদয় গভীরে 

পাই বুঝি অকাতরে!

বিলায়ে নিজেকে অন্যের তরেোল

যে মূল্যবোধ নিংড়ে নিয়ে 

নিজেরে করি পুলকিত! 

সত্যের প্রতি বিশ্বস্ত থেকে

হই আলোকিত! 

স্বপ্নকে আঁকি আদর দিয়ে

দুমড়ে মুচড়ে অবহেলায় নয়

এককে দূই করি না, ছয়কে নয়

যত পঙ্কিলতায় বিবেক রোধে 

আমার আমিকে খুঁজি মানবিক মূল্যবোধে।

Comments