★মাননীয় প্রধানমন্ত্রীকে★

কাব্য করে বলা নয়,অসম্ভবে সম্ভব তুমি!

তোমার গভীরতায় জলতরঙ্গ বয়ে যায় শব্দহীন

তোমায় অকারণও মনে রাখবে চিরকাল,যে ভালবাসে

হিমেল অনলে পুড়বে হায়েনার হিংস্রতা যারা ইর্ষায় আহত সর্বদা। 

রাতের অন্ধকারে তাকিয়ে তুমি দিনের আলোকে খোঁজ,দিনের আলোয় দেখো রৌদ্রময় সূর্য। 

তুমি দীপ্ত শিখা! 

নিত্য আলোয় দেখি,

বিধাতার সৃষ্টিসীমার অসীম সীমারেখায় 

প্রিয় তোমায়।

এইদিনে এসেছিলে ধরায়

১৭ কোটি মানুষের পক্ষ থেকে ভাসাই তোমায় 

জন্মদিনের শুভেচ্ছায়। 

প্রিয় নেত্রী আজ জন্মদিন তোমার।


-লিমা।

Comments