★তোমার শূণ্যতায়★

বিশাল শূন্যতা নিয়ে ফিরে এসেছিল যখন তৃষ্ণার্ত মন

নিঃস্ব প্রদ্বীপ জ্বালিয়েছিল আমায়,অবিচল ক্ষণে ক্ষণ। 

বেঁচে ছিল ভালোবাসা,নক্ষত্রের আলোকিত স্মৃতিতে

যা দিয়েছিলে,বহু বছর আগে হিয়ায় গেঁথে।

তোমার শূণ্যতা নিয়ে, ব্যথিত হৃদয় পাখিদের সাথে 

উড়ে বেড়াত অসীম নীলীমায় মেঘেদের অলি পথে ।

তোমার না থাকা জুড়ে যে দীর্ঘশ্বাস! ভাদ্রের সুনসান বিকেলে ভাবাতো অবিরত, 

কি দিয়েছিলে! আজ তা হয়েছে গত।

বেঁধো না কখনো আর মায়ার জ্বালে

তোমারে ভুলিয়াছি আপন খেয়ালে!

নিভৃত নিকুঞ্জে মর্মর গুঞ্জরিত হয় যখন অসময়ে

 ভালবাসা যত ছিল আজি গিয়েছে গৌন হয়ে

তোমার ব্যস্ততা আমায় সরায়েছে যত দূরে

নিশ্চুপ হয়েছে যত ব্যকুলতা ছিল হৃদয় জুড়ে।


-লিমা

Comments