★অসামান্য দক্ষতায় বলীয়ান নারী★

গভীর অনুভবে আত্মার চাওয়াগুলোকে লাপাত্তা করে অবিরাম হাসিমুখের ব্যবহারে অব্যাহত থাকে যে নারী 

তাকে পড়তে পারবে তার সাধ্য কি তোমার!

কারনে-অকারনে নারীকে উপলব্ধিহীন হেয় করতে, সেই অধিকার কোথা' থেকে আসে তোমার? 

নারীর অসাধারণত্ব খুঁজে বের করতে না পারা তোমার অভ্যাসগত ব্যর্থতা।

নারীর পরম আন্তরিকতা, গভীর সংবেদনশীলতা আর উদ্যোমস্রোতে মেশানো আবেগ অনুভূতি বোঝার ক্ষমতা আছে তোমার?

টাকা আর ক্ষমতা থাক আর না থাক তোমার বেসামাল তর্জন-গর্জনে নারী সর্বদা ম্রিয়মাণ।নারী আশাহত হয় ঠিক তোমার কাছেই।আবার জেগে উঠে, জ্বলে উঠে নিজস্বতায়,প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঝাপিয়ে পড়ে সুনিয়ন্ত্রণে স্ব কাজে।

নারীর জটিল ধৈর্যের অসামান্য দক্ষতা উপলব্ধি করার সেই মানসিকতা নেই কেন তোমার?


-লিমা

Comments