★পরিচিতি★
আমি নই স্বপ্নহীন যাযাবর
কখনো মিথ্যে মামায় স্বপ্ন বুনি না।
জয়ের স্বপ্ন বুনি বরাবর!
নিশ্চুপ, নিথর নই আমি,
নিদারুণ নিস্তব্ধতার শব্দে সাজাইনা
কথামালা।
নেই কোনো অন্তর দাহ্ জ্বালা।
আমি তো ব্যাথিত নই কখনোই,
কষ্টের আর্তনাদে অবলীলায় ভাসি না তাই।
সুখ সত্তার সাথে তুমুল মুখরিত মিশে রই।
আমি পরিচয়হীন নই
আমি একজনই, মহা সত্তার সত্তা !
এটাই আসল পরিচয়।
-লিমা।
Comments
Post a Comment