মিষ্টি হাসির ছলে ভেসে যায় শত অভিমান
নিবিড় সুখের ছোঁয়ায় আনন্দে হারায় প্রাণ প্রকৃিতির মাঝে বিলিয়ে নিজেকে হই অনন্য
উদাসী সমীকরণ ছুঁয়ে দিলে মন,হলাম বুঝি ধন্য।
নাম জানা-নাজানা শত ফুল গন্ধ বিলায়
আমার কানন মেলায়
নয়নে আজ পাইনা দেখতে নিজেকে
দেখি নিরবে,যা আছে প্রকৃতি মাঝে নতুনালোকে।
আমার আমিকে খুঁজি শত রপে শত রঙে!
অজ্ঞাতবাসে ছিলে নাকি তুমি?
বিস্মৃতির বেড়াজালে জড়িয়েছ কি?
নাকি অহংকারে?
উমম না
অহংকারে বা বিনয়ে মাথা নোয়াইনা কারো তটে
আমি আস্বাদন করি প্রকৃতি!
Comments
Post a Comment