★ততবেশি চাইনি আমি★

ততবেশি চাইনি তো আমি

যতখানি দেবে ভেবেছ তুমি

পরের শতাব্দীতে যদি ফিরে আসি আরেকবার।

বৃৃষ্টি হয়ে আসবো তখন, তোমার বারান্দার ভেতর।

রোদ্দুরে ক্লান্তি দূর হবে তোমার,যখন হবো উষ্ণ চাদর!

হাত বাড়িয়ে ছুঁয়ে দেবে,পাবে অতি পাশে

চক্ষু বুঝেও দেখবে আমায়,তোমার প্রেমের উপন্যাসে।


ততবেশি চাইনি তো আমি

তত ভালবাসা,তত প্রেম

তত সমাগম!

চেয়েছি আরও কিছুকম

কাছে এসে আমায় বলো

খুউব চুপিচুপি

রমনী! 

সারাক্ষণ নিরবে তোমার নামই জপি!


খুলে দাও যদি তোমার হৃদয় দোর

স্বচ্ছ কাঁচের মত

আমি শুষে নেব নিঙড়ে তত!

হেথায় ভালবাসা আছে যত।

ততবেশি চাইনি তো আমি

যতখানি দেবে ভেবেছ তুমি।

Comments