★ অনুভবে আবেশে★

সমুদ্রের নীল জলরাশি উত্তাল ঢেউয়ের তালে উপচে আসে আমার সম্মুখে তোমার ভালবাসার উপত্যকা নিয়ে।

ভালবাসার বিচিত্র বৈভব উদ্যানে তুমি একচ্ছত্র মালী!

অনুপম হস্তে সাজিয়েছ আমায়, তোমার মনের অলৌকিক ফুলদানিতে!

স্নায়ুযুদ্ধে মস্তিষ্কের রক্তক্ষরণ হতে দেখেছ কি?

তোমার প্রেমকোমল উদার হৃদ্যতা এতই বিশাল যা এই রক্তক্ষরণের জন্য যথেষ্ঠ।

তোমার একান্ত অনুভূতির কুসুম অনুভবে হারিয়েছি হিয়ার আবেশ সেই কবেই!

যত প্রাপ্তী যোগ করে দেখি,এ যেন পৃথিবী সমভারী।

এই আনন্দের উন্মাদনায় কতটা বিভোর সে তুমি বুঝবে না।

অনুকম্পা নয়,কাল থেকে মহাকাল সবই এমনই থাকুক না প্রিয়!


-লিমা।

Comments