★প্রাণবন্ধু★

অপেক্ষায় সময় গড়ায় য়খন শিউলি মাল্য গেঁথে,

চন্দ্রমল্লিকা গন্ধ ছড়াবে, তোমার আাসার পথে।

নিশিত গহিনে চাই তোমার অভিসার 

 হে, প্রাণবন্ধু আমার

শশি বুঝি আলো বিলায় গগণসম 

ঘুমহীন আঁখি মোর,হে প্রিয়তম।


তোমায় দেখার আজন্ম প্রত্যাশায়, তীব্র অনুরণন মনে

তোমাতে নিমগ্ন হিয়া দোলে, শীতল জলে গভীর অবগাহনে

হৃদয় জুড়ে রয়েছ দৃশ্য-অদৃশ্যের চেতনায়, মননে।


বাসনা মনে রয়েছে অবিরত 

বাসিবে ভালো পাগলের মত

যুগ যুগান্তর,থাকিবে নিরন্তর 

রবে এই জনমে, শত জনম পর

পাশাপাশি অনন্ত জনম সবিস্তর।

Comments