★তোমায় স্মরি তৃপ্ত হৃদয় ভরি★।

তোমারি আরতি করি, ওগো স্বপ্ন - সহচর

অন্তরালে জপি তোমারে,

ধরা নাইবা দিলে দেহে, ছুঁয়ে যাও তবু মনটারে।

যদি স্বপনে আসো, তবে স্বপনে পাই বারে বারে

ওগো স্বপ্ন - সহচর প্রাণময়। 

 তুমি এসো মোর অসীম সীমারেখায়

এসো গোপন, দূরন্ত কামনায়। 

এসো প্রিয় একান্ত প্রেমে,

প্রবল আগ্রহে সহস্রবার তোমারে স্মরি

সুখ-স্মৃতির,তৃপ্ত হৃদয় ভরি।

তোমায় ভেবে যে,হঠাৎ লাজে অকারণে 

মুখ গুঁজি গো গোলাপ কুড়িঁর সনে।

কি মায়ার মোহে জড়িয়েছ, নিরবতায় অবিরত

তুমি, 'অপূর্ব দূরন্ত! 


-লিমা।

Comments