★ভালবাসার সংশয়★

ফের হেসো না কভূ নির্দয় হাসি

মোর পরানে বাজে বিষাদের বাসি

নিঃসঙ্গ হৃদয় ক'দিন কাঁদবে আর?

জ্বলেপুড়ে মেনে নেবে তোমার হাসির অত্যাচার!

অতি কাছে এসে হাত দুটি ধরো

সইছে না কোনো বাঁধা, কোনো তর!

তুমি আছ বলে আমি আছি

এসো প্রাণময় শত জনম বাঁচি

তুমি-আমি আর মাঝে কেউ নেই

প্রেম সঙ্গীত সঙ্গোপনে বাজাই।

দুরে ঐ দৃষ্টি বেড়ায়,বৃষ্টি ভেজা হেয়ালি সন্ধ্যায়

মেঘেদের ভীরে মন হারায় হেয়ালি মন্দায়

রৌদ্র উঠুক খরতর

প্রেম জাগে জাগুক,ঘোরতর 

স্বপ্নেরা ডানা মেলেুক,হোক চঞ্চল শান্ত নীলাম্বর!

নব- পল্লব দোলে সমীকরণে

ভালবাসি তোমারে অন্তরে মনে।

করি,তব  হৃদতলে অবতরণ

দৃষ্টি ভেদিয়া করি স্বপ্ন হরণ

আপনারে ভুলিছে আজি পুলকিত তনু

প্রাণের প্রীতি ঢেলেছি কত শত তবতরে, হয়েছি নতজানু!

শুভ্র ফুলকলি জড়িয়ে কেশে

উচ্ছলিত হয়েছিনু তব ছন্দ স্রোতে,

কি দৃষ্টি  হেনেছো গো এক নিমিষে 

বিমোহিত তৃপ্ত আঁখিতে!

গভীর করে তোমায় খুঁজে মরি

হৃদ মাঝে তোমারেই তুলে ধরি

হায়! ভীত ক্রন্দন বাজে হিয়ার কোনে

তবু ওষ্ঠে স্মিত হাসি ওঠে উৎসুক অভিমনে।

ভাবি, ভুলবেকি আমায় কোনোক্ষণে?

Comments