★ব্যাঙ্গাত্মক প্রেমপ্রবন্ধ★

আমায় ভালোবেসে একজন হোমার হয়ে

'ইলিয়াড-ওডিসির মত মহাকাব্য যাও লিখে 

যা ভবিষ্যতে মহা ইতিহাস হবে। 

তখন পাশ্চাত্য সাহিত্যেকে টপকে আগামী শতাব্দীর নোবেল নেবে জয় করে 

কিংবা বুকার পুরস্কারে।

তবে এসো,প্রেম করবো মহানগরীর অলি গলি, পথে 

গাড়ির কালো ধোঁয়ার কার্বন মনোক্সাইড গ্যাসে

বিষাক্ত হবো। 

যখন ক্ষুধা লাগবে, খাবো কার্বইডমি শ্রিত আম্র, 

ফলের রাজা বলে কথা।

খাবো সীসাময় নুডুলস,

খাবো ছোটকোনো হোটেলে ফর্মালিনের মাছ,অথবা 

বড় রেস্তোরাঁর খাশীর বদলে কুকুরের কাচ্চি।

দ্রব্যের ঊর্ধ্বগতিতে কখনো খাবো কার্বনডাই-অক্সাইড যুক্ত হাওয়া।

পেট কিন্তু ভরবে বন্ধু, হতাশ হইও না।

যদি লাইলি-মজনুর মত বিচ্ছেদ ঘটে এ সকলই বৃথা! 

আর যদি মিলন ঘটে তবে সবই অর্থবহ হবে। 

দোষ কি তাতে, সব ব্যর্থতা পিরিতে পীড়িত হবে।


-লিমা।

৩১.০৫ ২০২৩



Comments