★আমার_শরৎ_বেলা★

মেঘভার আকাশ আমার

সুনীলবরনী।

স্নিগ্ধ ছাওয়া শ্যামল ধরণী,

মুঠো মুঠো আবেশ ছড়ায় হিয়ায়;হেথায়

এ শরৎ বেলায়।

গন্ধে ভরিছে অবনী আজ

কাশফুল,হিমঝুরি,মিনজিরি,কেয়া,শিউলি, শেফালীমাল্যে।

অতন্দ্র নয়নে ক্ষনে জাগে স্বপন,তব প্রেমো ছলে!

হৃদয়ে আছ,তবু তুমি নাই

শরৎবেলায় খুঁজি তব সেই সুখ;শুধু তাই!

অসীম জিজ্ঞাসা,তব দ্বারে

অশ্রু-আর্দ্র ভরে

শুনিতে পাও কি তুমি,'কোথা পাবো তোমারে? 

নয়নসীমা ভেদ্যে, রয়েছ কোন বেশে

মন বোঝে,তমি নাই;তবুও আছ হৃদ কুঠরির দেশে।


আয়কর আইনজীবী

-আরাবী নূর ইয়াসমীন লিমা

লেখা: ১২.০৯.২০২২


Comments