★তুমিময় একটি দুপুরবেলা ★

মস্তিষ্কের স্নায়ুতে তোমার ভাষ্কর্য গড়ে উঠে কিন্তু 

বিবর্ণ স্বপ্ন তা গুড়িয়ে দিয়ে যায় অবলীলায়। 

আবার তোমার মিথ্যাচার ভালবাসায় স্পন্দিত হয় হৃদপিণ্ড।তুমি বোঝ;কি মন্ত্র আছে তোমার মুখের ভাষায়!

তোমার অযাচিত মিথ্যে ভালবাসা নীল অক্টোপাসের মত খাবলে খায় আমার মস্তিষ্ক, হৃদপিণ্ড,অখন্ডিত দেহ। 

অখন্ড পৃথিবীর বুকে খন্ড খন্ড বিরহ ঝড়ে পড়ে আমার হৃদয় চুইয়ে চুইয়ে। গোগ্রাসের আগ্রাসনে আহত হই। 

টিপ টিপ রক্ত ক্ষরণ হয় আহত মনের জ্যান্ত দেহ হতে। সময়ের বিবর্তনে ইতিহাস সাক্ষী থাকবে হয়তো,তোমার প্রবঞ্চণায় আমি কতটা আহত হই সর্বদা। 

গহীন নক্ষত্র আমায় আলোকিত করে ; আর আমি নিমজ্জিত হই তোমার গভীর অন্ধকারে। 

সাথী হলো অনুশোচনার এক তৃপ্ত দুপুর শুধু তুমিময়। 

ভুলে গেছ কি?বারে বার স্মৃতিচারণ হয় নির্ঘুম নিশীথে সংগোপনে,বড় নিরবে।


-লিমা

Comments