★প্রাপ্তিতে তৃপ্তি★
বেশ দূরত্ব চুকিয়ে প্রেম নাহয় বাড়ালো কিছু ক্ষতি কি?
কিংবা দূরে থেকেও পরম মুগ্ধতায় যদি বলে,'ভালবাসি তোমায় ক্ষতি কি?
শত যুগ পরেও যদি আবেগ মাখা কন্ঠে বলে, প্রথম পরিচয়ের মতই তোমায় ভাললাগে ক্ষতি কি?
যদি তা নাইবা হলো তবে-
বিরতিতে আকাঙ্খা বাড়লে বাড়ুক ক্ষতি কি?
হৃদপিণ্ডের চারটি প্রকোষ্ঠের ক্ষুদ্র দহনে ক্ষতি কি?
প্রতুল শব্দের কথার মালা না হলে ক্ষতি কি?
অসীম সংখ্যক“না”প্রেমকে আরও গতিশীল করলে ক্ষতি কি?
অসংখ্য না এর ভিড়ে একটি 'হ্যা' অর্জনের বিরাট প্রাপ্তিতে ক্ষতি কি?
সহজে পেলে তুষ্টি আসেনা,কঠিন প্রাপ্তির আনন্দটা তৃপ্তিময় হলে ক্ষতি কি?
Comments
Post a Comment