★প্রশ্ন অবিরত★

হৃদয়-মস্তিষ্কের দ্বন্দ্ব মাঝে আমি বিহ্বল! 

আঘাতের মৃতপ্রায় অনুভূতি হলো বুঝি অচল

রন্ধ্রে রন্ধ্রে অনুভব, আবেগ ভাগাভাগি গিয়েছ হয়ত ভুলে। 

তোমাতে;সেই অন্ধ আজও, অতলে গিয়েছি তলে।

স্নায়ুতন্ত্রের নিউরনে করেছ অজস্র ক্ষত,তোমারই সে দায়,তোমারই ব্যক্তিগত।

মরে গেছে তোমার বিবেক -না কী তোমার নিকট আমিই মৃত!

প্রশ্ন তোমায় অবিরত! 


হয়তো প্রতিবাদ শেখা আঙুল তোমার দিকেই উঠবে,

অসীম ক্ষমতায় বাঁধনি হৃদয়ের সেতু!

কত অপেক্ষা উপেক্ষা করে,তোমার হাতে উঞ্চ হয়েছিল এ হাত, জ্বলেছিল হৃদ ধূমকেতু! 

স্পষ্ট উচ্চারণে বলি তোমাকেই, এই শরতের নীলে 

সমস্ত তুচ্ছকে তাচ্ছিল্য করে গভীর সরলতম রেখায় 

প্রথম এঁকেছি তোমার অবয়ব! কোনো তন্ত্র মন্ত্রে নয়।

তবুও ভুলেছ সবই, যা ছিল যত?

প্রশ্ন তোমায় অবিরত! 


-লিমা।

Comments