★অনামিকা★
রাত্রি শেষে নিবিড় নক্ষত্র হয় সমাগত
হৃদয় নির্বাক হয় মৃত আত্মার মত
চুকিয়ে শৈশবের সকল লেনদেন, উচ্চকথা,গান
কৈশোরের ক্ষান্ত উৎসবের এসেছে আহ্বান ।
অতঃপর তারুণ্যের ছোঁয়ায় উজ্জীবিত মন
তোমায় স্বপ্নে দেখে দু'চোখ, অনুভবে ভাবনায় যখন,
নিঝুম রাতের স্বপ্নেদেখা
তুমি এক রাজকন্যা
জাগ্রত হৃদয়ের ভাবনা
কন্ঠে কুহুতান
অনামিকা!
তোমার কি নাম?
কোথায় থাকো, কোথায় পড়?
জানাও আমায় যদি
রোজ এসেম্বলি ফাঁকি দিয়ে,মাড়িয়ে লম্বা লাইন
তোমার পিছু দাঁড়াবো আমি,ভেঙে সমস্ত আইন।
অনামিকা!
তুমি এলে স্বপ্নে বারেবারে
স্বপ্নে তোমাকে পাই,হারায়ই অকাতরে।
হৃদে এমন কি দিলে দোল?
মোর স্বপনে মাখাবে বুঝি ঘুমের কলরোল
ঘুমে অগুনিত কেন আসো যাও
অবারিত ফিরে ফিরে তাকাও!
মোর অবুঝ বক্ষশোণিতে বাজাও মধুর বীনা
চুপিচুপি কি যে বলে যাও,কন্যা সেতো কিছু বুঝি না।
অনামিকা নামে কতবার ডেকেছিলে মনে পড়ে?
জানি, 'তব হৃদ হতে নামটি ভেসে গেছে ঝড়ে।'
Comments
Post a Comment