★প্রার্থনা★

'বিবেকে' আমায় ফিসফিসিয়ে বলে,

তেমার স্নায়ু দুর্বল হচ্ছে,বয়স কমছে না কিন্তু!

মাত্র সাড়ে তিন হাত বিছানায় ঘুমাতে হবে,অনন্তকাল!

হয়ত ঘুম ভাঙবে তারও অনেক প_রে।


খুব শিঘ্রই হয়তো মলিন হবে ত্বক,

ভাজ পড়বে চেহারায়।

এরপর,

কোনো একদিন ডাক এসে যাবে

কোথায় যেন যেতে হবে,খুব অচেনা কেথাও।

খুউব একাকি!

তুমি প্রস্তুত আছ তো?


আমি নিরবে সুধাই-

যাহা সত্য! তার উপর আর কিছু নেই,

আমি তার জন্য অপ্রস্তুত থাকবো কেন?

কি সাধ্য আছে আমার?

তবে যদি কোনো ঋণ থাকে কারো কাছে কোনো অজান্তেই

ক্ষমা করো সবে মোরে নিজ গুণেই।


জীবনের অস্তিত্ব হবে বিলীন যবে

পাপী হয়ে নয়,পুণ্য নিয়ে চলে যেতে চাই

এইটুকুই প্রার্থনা।

কারো কোনো ক্ষতি না সাধবো,রইল আরাধনা। 


-লিমা

২০.০৬.২০২২

Comments