★ হৃদয়ের নীল প্রজাপতি★

নীলিমার নীলে জানিয়ে অভিবাদন

একটি নীল প্রজাপতিকে করিলাম বরণ

শ্বেত অবয়বে অদম্য সেই প্রজাপতি খেলে প্রতিনিয়ত

ভ্রান্তির চরম গহ্বরে ক্লান্ত হয়ে করে ইতস্তত

প্রজাপতি উড়ে বেড়ায় নিশিথ মধ্যাহ্নে

কুর্ণিশ করে অহর্নিশ উচ্ছ্বসিত নয়নে।


নয়ন ভরিয়া দেখিতে পাই

আঁধারে আলোর খেলা

নীল প্রজাপতি,ভাসিয়েছে তার ভেলা

নদীর অথৈ গভীরে 

যেতে হবে কেথায়,কতদূরে? 


তার অনাবশ্যক অধিক কথা 

বা কখনো দীর্ঘ নিরবতা 

হৃদয়ে বেসুরো সুর করে  তৈরি

সযত্নে সঞ্চিত রাখি তাই নীল প্রজাপতির

অজস্র কথার মঞ্জুরী।



Comments