নিয়মতান্ত্রিক পৃথিবীতে অনিয়মের খেলায় মানুষ প্রতিনিয়ত দোলে।

কত অভিনয়! মিথ্যার ঝুড়ি অজস্র যায় বলে!

কিন্তু আমি?

অন্তরীণ সুপ্ত সুখে, প্রবল সংজ্ঞাহীন অবগাহন

রোদের পিঠে আলোর ভীষণ বন্যা বহমান

যতনে তুলে রাখি, 

সুখের কিয়দংশ আর আলোর ছিটেফোঁটা।

আঁধারহীন, আকাশ অপসারী। 

অপ্রতিরোধ্য আলোর গভীর সঙ্কোচনে অবর্ণনীয় সুখের যাতায়াতে চলি কোলাহলহীন,মধূৎসবে আমি একলাতে!

Comments