★এসো হৃদয় গালিচায়★

এসো,শিশির ভেজা ঘাসের গালিচায়

তথায় আজি হারাই দুজনায়,

গভীর উষ্ণতায়। 


এসো, শান্ত সু-নিবিড় বট-বৃক্ষের ছাঁয়ায়,

চোখে চোখ, হাতে হাত রেখে-

ভালবাসার বন্ধনে জড়াই।


এসো, বৃষ্টি ভেজা নরম কাঁদায়,

হলদে-লাল মৃত্তিকায় পা ডুবাই।

অনেকটা পথ পায়ে পায়ে হেঁটে যাই। 


এসো, প্রান্ত থেকে পান্তে তেপান্তরের

ওপার

কোন এক গোধলী বেলায়।

দুজনে গান গাই,নিভৃতে সুরের বেহালায়।


এসো, সৈকতে অসংখ্য ঢেউয়ের মেলায়

ঝিনুক থেকে মুক্তো কুড়ায়ে তোমায় সাজাব, গেঁথে মুক্তোর মালায়। 


এসো, বাঁশঝাড়ের মাথার উপর জ্বলে থাকা জোনাকির আলোয়-

দুজনে খেলি লুকোচুরি, কানামাছি

আর খেলি, প্রেম প্রেম খেলা কিছুটা সময়। 


এসো, শরতের কাশবনে শুভ্র সাদায়

দুহাত ধরে ঘুরে বেড়াই- 

দূর নীল নীলীমায়।


এসো, পুষ্পে পুষ্পে সাজানো সজ্জায়

জড়াজড়ি করে হোক, অকাতরে আদান প্রদান

অনুরাগের অস্থি-মজ্জায়। 


এসো, হৃদয়েরও বিছানায়,

আবেগময় পশরা সাজিয়ে

নি:শ্বাসের গভীরতায়।

Comments