★পোশাক★

#ফ্যাশন সংস্কৃতির অংশ।ফ্যাশনের ক্ষেত্রে পোশাক একটি অন্যতম উপাদান। পোশাক যদি শালীনতম হয় তবে ফ্যাশনে বৈচিত্র্য আসে আর ব্যক্তিত্বের পরিধি বাড়ায়। অনেকে মনে করে থাকে হাল ফ্যাশন মানে খোলামেলা পোশাকে নিজেকে সাজানো। 

আবার অনেকে পোশাক দেখে মানুষের মূল্যায়ন করে থাকে।পোশাক দিয়ে কাউকে মূল্যায়ন করা নিতান্তই মূর্খতা! 

#লুকি ফারলয়াসে মতে,পোশাক মানুষের বাহিরের আবরণী মাত্র,যা দিয়ে মানুষের ভিতরের চিন্তা,বিবেক,বুদ্ধির বিন্দুমাত্র ধারণাও করতে পারবে না।

#রিচি আয়াটসন বলেন,আমরা সবাই একই চামড়া ও হাড় দিয়ে গঠিত আমাদের প্রত্যেককে আলাদা করে পরিধানের পোশাক।

# যারা পোশাককে বেশি প্রাধান্য দেয় তারা পোশাকের চেয়ে বেশি মূল্যবান হয় না। 

- রেজিনা ব্রেট

# অন্যদের মত পোশাক পরিধান করার দরকার নেই,আপনার নিজের মত করে পরিধান  আরও বশি মজার।

- এডিথ হেড

সত্যি!নিজের পছন্দমত পোশাক পরিধান করার মজাই আলাদা।আর তা যদি হয় শালীন, রুচিশীল, ভদ্র পোশাক।

নানী-দাদীদের যুগে তারা কিভাবে পোশাক পড়ত,প্রতিবেশির কে কি পোশাক পড়ে। সহপাঠী, সহকর্মী কে কেমন পোশাক পড়লো তা নিয়ে পড়ে থাকা বোকামি ছাড়া অন্যকিছু নয়।


আয়কর আইনজীবী

-আরাবী নূর ইয়াসমীন লিমা

০৭.০৯.২০২৩

Comments