নিভৃত নিকুঞ্জে মর্মরহীন গুঞ্জরি কেন অসময়ে?

যত ভালবাসা আজি গিয়েছে গৌন হয়ে

তোমার ব্যস্ততা সরায়েছে যত দূরে

নিশ্চুপ হয়েছে যত ব্যকুলতা ছিল হৃদয় জুড়ে


মোর কর্ণকুহরে গুনগুন গায় পাখি

হৃদয় ভরে উথলায়

মুদে আসে আঁখি।

উড়িছে প্রজাপতি, শুভ্র মেঘের মত

মোর হিয়ার অম্বরে, বিশালতায় শত শত!


সর্বদা কর্মযজ্ঞ ক্লান্তিকর!

প্রয়োজন একটু বিনোদন,একটু অবসর।

শুভ রাত্রি 🌺🌺🌺

Comments